৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:১৫ পিএম BDST banglanew24
19 Feb 2013   09:29:48 AM   Tuesday BdST
E-mail this

ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর হাটলক্ষীগঞ্জ বেরিবাঁধ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অন্য কোথাও হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, যুবকটিকে হত্যার পর ঘাতকরা হাত পাসহ শরীরে পাথর বেঁধে লাশ নদীতে ফেলে দেয়। পরে তা ভাসতে ভাসতে ধলেশ্বরী নদীতে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর
মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান