৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:৩৪ পিএম BDST banglanew24
06 Jul 2012   07:47:07 PM   Friday BdST
E-mail this

বিশ্বব্যাংকের চিঠি জনসম্মুখে প্রকাশ করুন : ফখরুল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিশ্বব্যাংকের চিঠি জনসম্মুখে প্রকাশ করুন : ফখরুল
ছবি: রুবেল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি বিষয়ে বিশ্বব্যাংক সরকারকে যে চিঠি দিয়েছে তা জনসম্মুখে প্রকাশ করার দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “ওই চিঠিতে দুর্নীতির বিষয়ে বক্তব্য কি এবং কারা এর সঙ্গে জড়িত তা জাতি জানাতে চায়। জাতির সামনে তা দ্রুত প্রকাশ করুন।”  

শুত্রুবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিনের উপর পুলিশি হামলার এক বছর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানায়।

ফখরুল বলেন, “পদ্মা সেতু দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সরকার যে ভাষায় কথা বলছে তাতে মনে হয় তারা বিশ্বব্যাংকের সঙ্গে ঝগড়ায় নেমেছ। তাহলে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়ে আর লাভ কী?”

এতো বড় একটি প্রকল্প বিশ্বব্যাংক ছাড়া করা অসম্ভব মন্তব্য করে তিনি বলেন, “বিশ্বব্যাংক এ প্রকল্পে .০৭ সুদে এ ঋণ দিত। আর মালেশিয়া একই প্রকল্পে ঋণ দিতে সুদ নিবে ৬ ভাগ। দেশের সামাগ্রিক উন্নয়নে এ রকম একটি সহযোগী দাতাকে সরকারের দুনীতির জন্য হারাতে চাই না।”

তিনি বলেন, “দেশের আইন শৃঙ্খলা এতোই অবনতি হয়েছে যে বিদেশি মানবাধিকার সংস্থা এখানে এসে র‌্যাব বন্ধ করাসহ বিডিআর বিদ্রোহ বিচার বন্ধ করার কথা বলছে।”

তিনি বলেন, “যে র‌্যাবকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য গঠন করা হয়েছিল তারা বর্তমানে রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত হয়েছে।”

সরকার জনসম্পৃক্ততা হারিয়ে বিরোধী দলের উপর হামলা নির্যাতন চালাচ্ছে। ৭২-৭৫ সালে একই ভাবে বিরোধী রাজনৈতিক দলকে দমন করা চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা সফল হতে পারেননি। এবারও পারবেন না।

দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে বাইরে উল্লেখ করে তিনি বলেন, “জনগণ কষ্ট করলেও প্রধানমন্ত্রী বিষয়টি স্বীকার করতে চান না।”

তিনি বলেন, “বিরোধীদলীয় চিফ হুইফ ফারুকের উপর যে হামলা হয়েছে, তা শুধু তার উপরই নয়, পুরো গণতন্ত্রের উপর হামলা হয়েছে।”

স্বাধীনতা ফোরামে সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, ঢাকা মহানগর বিএনপি সদস্য সচিব আব্দুল সালাম, যুবদলের সভাপতি  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শাম্মী আক্তার এমপি, সৈয়দা আছিফা আশারাফি পাপিয়া এমপি, আশরাফ উদ্দিন নিজাম এমপি প্রমুখ।  

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিয়া সেনা সংগঠনের মঞ্জুর হোসেন ঈশা।


বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
এনএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান