৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১:৪৩ পিএম BDST banglanew24
28 Jan 2013   04:39:19 PM   Monday BdST
E-mail this

ভালোবাসা দিবসের অডিও অ্যালবাম


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ভালোবাসা দিবসের অডিও অ্যালবাম

ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে অডিও সিডি উপহার দেওয়ার প্রচলনটা এখনো আছে। তাই এবারের ভালোবাসা দিবসে প্রকাশ পাবে বেশ কিছু অডিও অ্যালবাম। প্রতিবছর এ সময়ে নতুন গান আর রঙিন পোস্টারে জমে ওঠে অডিও বাজার। বিগত বছরগুলোতে অডিও বাজারে অস্থিরতা বিরাজ করার কারণে অনেকটাই মন্দা অবস্থায় পড়েছে এই অডিও শিল্প। ফলে কোন বড় তারকার অ্যালবাম থাকছে না এবার। নবীন ও তরুণ সঙ্গীতশিল্পীদের বেশ কিছু অ্যালবাম মুক্তি পাবে এই ভালোবাসা দিবসে।

বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করবে সিডি চয়েস। এগুলোর মধ্যে দুটি মিক্সড, একটি চলচ্চিত্রের গান নিয়ে এবং তিনটি একক। মিক্সড অ্যালবামের মধ্যে রয়েছে আরফিন রুমির `মন ছুঁয়ে দেখ`। আরফিন রুমির কথা, সুর ও সংগীতে গানগুলো গেয়েছেন অনন্যা, খেয়া, সোহাগ আলী, অপু রহমান, শাহরিদ বেলাল, কামরুল আহমেদ, শান্ত, মিম, আশরাফ রানা, রিয়াদ, ফাহাদ, রাশেদ, এপা ও রুমি নিজে।

কাজী শুভর সুরে প্রথম পূর্ণাঙ্গ মিক্সড `হৃদয় বলে`র সংগীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার, রাকিব মোছাব্বির ও রাফি। গান গেয়েছেন কাজী শুভ, শহীদ, রাশেদ, ইলিয়াস, খেয়া, পূজা, সাবা, নওমী, অরিন, আনিসা প্রমূখ।

`ছেলেটি আবল তাবল, মেয়েটি পাগল পাগল` চলচ্চিত্রের অডিও অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, ইমরান, বেলাল খান,  তৌসিফ, কাজী শুভ, কুমার বিশ্বজিৎ, কনা, পড়শী, খেয়া, লিজা, নওরীন ও মোহনা।

নিজের সুর ও সংগীতে অয়ন চাকলাদারের `হয়তো ভালোবাসা`। এতে একটি করে গানে অয়নের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া, পূজা, আনিকা, সুবর্ণা, নওরীন, বিধু ও অরিন।

বিভিন্নজনের কথা, সুর ও সংগীতে মুক্তার দ্বিতীয় একক `মুক্তা`। নিজের সুর ও সংগীতে অনিকের প্রথম একক `রোমিও জুলিয়েট`। অ্যালবামে একটি করে গানে অনিকের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া, সাবা ও আনিসা।

এছাড়া লেজার ভিশন থেকে প্রকাশ হচ্ছে ‘অন্যরকম ভালোবাসা’ ছবির অডিও অ্যালবাম, ফয়সাল রাব্বেকিন এর মিক্সড অ্যালবাম এবং আনিসার ‘বেস্ট অব আনিসা’ সহ বেশ কিছু অ্যালবাম বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে।

এছাড়া আরো কিছু অ্যালবাম বাজারে আসার কথা রয়েছে।

বাংলাদেশ সময় :  ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান