৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৯:১২ এএম BDST banglanew24
20 Jun 2012   04:06:24 PM   Wednesday BdST
E-mail this

১২ বছর পর ভারত-সুন্দরীর ‘মিস এশিয়া প্যাসিফিক’ শিরোপা জয়


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১২ বছর পর ভারত-সুন্দরীর ‘মিস এশিয়া প্যাসিফিক’ শিরোপা জয়

দীর্ঘ প্রায় ১২ বছর পর ভারতের আরেক সুন্দরী হিমাঙ্গিনি সিং জাদু এ বছরের ‘মিস এশিয়া প্যাসেফিক ২০১২’এর মুকুট জিতেছেন। এর আগে ২০০০ সালে আজকের বলিউড অভিনেত্রী দিয়া মির্জা এ শিরোপা জিতেছিলেন।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এক জমকালো আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হলো এ বছরের ‘মিস এশিয়া প্যাসেফিক’ প্রতিযোগিতা। এশিয়ার  অন্যসব সুন্দরীদের পেছনে ফেলে এ মুকুট জিতে নেন ভারতের ইন্দোরের মেয়ে হিমাঙ্গিনি।

মিস এশিয়া প্যাসিফিক শিরোপা জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে হিমাঙ্গিনি বলেন, আমার বিশ্বাস হচ্ছেনা! আমার স্বপ্ন সত্যি হয়েছে! কঠোর পরিশ্রম, সময় ও চেষ্টা আজ আমাকে এ চ্যালেঞ্জ জিতে নেওয়ার হাতিয়ার হয়ে কাজ করেছে।
Himangini
২০১০ সালে ’আইএমসি’ প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হন হিমাঙ্গিনি সিং জাদু। এই শিরোপা জয়ের পর তিনি ‘মিস ইউনিভার্স’ ও ‘মিস এশিয়া প্যাসিফিক’এর প্রতিযোগিতায় অংশ নেন। মিস ইউনিভার্সে সুবিধা করতে না পারলেও জিতে নিয়েছেন মিস এশিয়া প্যাসিফিক খেতাব। শিরোপা জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হিমাঙ্গিনি আরও বলেন, আমার এ মুকুট জয়ের পেছনে ‘আইএমসি’র অবদান অনেক বেশি । সেই সঙ্গে সুস্মিতা ম্যামের অবদানের কথাও ভুলতে পারবো না। তাদের সহযোগিতা ছাড়া এই জয় কোনোভাবেই সম্ভব ছিলনা।

হিমাঙ্গিনি সিং জাদু ভারতের ইন্দোরের ইন্টারন্যাশনাল ইনিস্টিটিউট অফ প্রফেশনাল স্টাডিস থেকে বিসিএ গ্রাজুয়েশন করছেন। ২০০৬ সালে তিনি ‘মিস ইন্দোর’ খেতাব জিতেছিলেন। ফ্যাশন শো’র নিয়মিত র‌্যাম্প মডেল হিসেবেও কাজ করেছেন হিমাঙ্গিনি সিং জাদু।

বাংলাদেশ সময় ১১২০, জুন ২০, ২০১২
সম্পাদনা: অনন্যা আশরাফ, নিউজরুম এডিটর


বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান