 |
| আবুল হাসান মাহমুদ আলী ও মোস্তফা ফারুক মাহমুদ |
ঢাকা: জাতীয় সংসদের দুই সদস্য আবুল হাসান মাহমুদ আলী ও মোস্তফা ফারুক মাহমুদকে মন্ত্রী করা হচ্ছে।
আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মন্ত্রিত্ব গ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত নেওয়ার পর এ দুটি নাম উঠে এসেছে।
মন্ত্রী পরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার রাতে সরকারের পক্ষ থেকে ৭ জনকে নতুন মন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলেই হচ্ছে নতুন পাঁচ পূর্ণাঙ্গ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ।
মন্ত্রিদের তালিকায় আসা নতুন দুই সংসদ সদস্যও বিকেলেই শপথ নেবেন।
মাহমুদ আলী ও মোস্তফা ফারুক দুজনই পেশাদার কূটনীতিক (ক্যারিয়ার ডিপ্লোম্যাট) এবং রাষ্ট্রদূত ছিলেন। মাহমুদ আলী বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং মোস্তফা ফারুক যোগাযোগ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাহমুদ আলী দিনাজপুর-৪ আসন থেকে এবং মোস্তফা ফারুক যশোর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।
বাংলাদেশ সময় ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২;
সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com