১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:২০ এএম BDST banglanew24
30 May 2012   09:05:41 PM   Wednesday BdST
E-mail this

বাহুবলে বাসচাপায় শিশুর মৃত্যু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার স্বর্ণরেখ গ্রামের কাছে বুধবার বাসচাপায় তাসলিমা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

তাসলিমা খাতুন বাহুবল উপজেলার হরিপাশা গ্রামের আক্তার মিয়ার মেয়ে। সে হরিপাশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস রাস্তা পারাপারের সময় তাসলিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, পুলিশ সিলেট জেলার ওসমানীনগর থানার গোয়ালাবাজার এলাকা থেকে বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মে ৩০, ২০১২
সম্পামনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান