১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১১:০৫ পিএম BDST banglanew24
22 May 2012   09:31:11 PM   Tuesday BdST
E-mail this

যুব দলের প্রস্তুতি ম্যাচ নেই


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় যুব দলের বিশ্বকাপ প্রস্তুতির জন্য কোনো খেলার ব্যবস্থা করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিলো তাদের কেউই শেষপর্যন্ত আসছে না। জাতীয় দলের পাকিস্তান সফর বাতিল হওয়ায় তাদের যুব দলের বাংলাদেশ সফর আটকে গেছে। শ্রীলঙ্কা আসতে চেয়েও পরে না করে দিয়েছে বিসিবিকে।

ফলে যুব এশিয়া কাপ ছাড়া বিশ্বকাপের আগে কোনো খেলা নেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। আগস্টে অস্ট্রেলিয়ায় হবে যুব ক্রিকেট বিশ্বকাপ। তারও আগে ২২ জুন থেকে মালয়েশিয়ায় হবে প্রথম যুব এশিয়া কাপ। বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প চললেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো ম্যাচ খেলার সুযোগ করে দিতে পারবে না। বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম বাংলানিউজকে বলেন, ‘বিদেশি দল না পাওয়ায় নিজেদের মধ্যেই প্রস্তুতি ম্যাচ খেলতে হবে।’

অথচ এই বিভাগে আগের মতো মনোযোগ নেই বিসিবির। সভাপতি আ হ ম মোস্তফা কামালসহ প্রায় প্রত্যেকে জাতীয় দলের কার্যক্রম নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যুব দিলের প্রতি তাদের খেয়ালই নেই।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ২২, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান