 |
৬ ডিসেম্বর বাংলানিউজের বিনোদন পেইজে ‘চিত্রগ্রাহক টুকু ও নির্মাতা ফয়জুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়েছিল। কিন্তু এ সংবাদ প্রকাশের পর বেশ কিছু দৈনিক পত্রিকা এবং অনলাইন সংবাদ মাধ্যমে বাংলানিউজের সংবাদটি হুবহু প্রকাশ করা হয়। এবং এ বিষয়ে নির্মাতা ফয়জুল ও চিত্রগ্রাহক টুকুর কোন প্রকার মতামত নেওয়া হয়নি।
সম্প্রতি নির্মাতা ফয়জুল বাংলানিউজকে জানান ঐ খবরের সূত্র ধরে তাকে ব্ল্যাক মেইল করার চেষ্টা করছে অনেকেই। এবং এ বিষয়ে তিনি বেশ বিব্রতকর অবস্থায় আছেন। তিনি আরো জানান, যে অভিনেত্রী তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার সঙ্গে তাদের একটি ভূল বোঝাবুঝি হয়েছিল মাত্র। এ বিষয়টা তারা মিটমাট করে নিয়েছেন। এখন বাংলানিউজের খবরের সূত্র ধরে অনেকেই ফায়দা লুটতে চাচ্ছেন এ নির্মাতার কাছ থেকে।
তিনি বাংলানিউজকে আরো বলেন ‘আমারও পরিবার আছে। আমি দূর্ঘটনায় পড়ে গিয়েছি। বাংলানিউজ আমার সঙ্গে কথা বলেই নিউজ করেছে। কিন্তু অন্যরা বিষয়টাকে ভূল ব্যাখা করছে। এটা আমার জন্য খুবই কষ্টের। প্রকৃত ঘটনাটা এখন ভিন্ন দিকে মোড় নিচ্ছে। কতিপয় মানুষ আমাকে ব্ল্যাক মেইল করার চেষ্টা করছে। যা নিয়ে আমি ভয়ে আছি।’
বাংলাদেশ সময় : ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২
জিআর