কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নজরুল ইসলাম বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর এলাকার মৃত আজিজ উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখি যাত্রীবাহী স্টার লাইন চেয়ারকোচের সঙ্গে চট্টগ্রাম অভিমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ট্রাকচালক নজরুল মারা যান।
এতে স্টার লাইন চেয়ারকোচের চালক, হেলপার, যাত্রীসহ ১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে রামু থানার পরিদর্শক (ওসি) মো. নজিবুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর