৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৩:১৮ এএম BDST banglanew24
21 Dec 2012   03:37:39 PM   Friday BdST
E-mail this

কেনিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গায় ৩৯ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কেনিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গায় ৩৯ জন নিহত

ঢাকা: মধ্য-পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার জাতিগত সহিংসতায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩জন শিশু ও ৬জন নারীও ছিল। এছাড়া,  গুরুতর আহত হয়েছে অর্ধশতাধিক।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার দেশটির উপকূলীয় অঞ্চল তানা রিভার জেলায় স্থানীয় পোকামো ও ‍ওরমা গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় এ হতাহতের ঘটনা ঘটে। দাঙ্গায় প্রায় ৪০টি বাড়িঘর সম্পূর্ণ পুড়িয়ে দেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য বন্দর শহর মোম্বাসায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, স্থানীয় এ দু‘টি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা, আক্রমণ-পাল্টা আক্রমণ চলে আসছে।

তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাবাহিনী ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার তদন্ত শুরু করেছে। সংঘর্ষে উস্কানি দেয়ার অভিযোগে স্থানীয় এক সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক গোষ্ঠী দু’টির মধ্যে সংর্ঘষের ঘটনা বেড়ে গেছে বলে জানায় পুলিশ।

ধারণা করা হচ্ছে, আগামী বছর কেনিয়ায় অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সঙ্গে এ দাঙ্গার রাজনৈতিক সম্পর্ক রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট এবং সেপ্টেম্বরে গোষ্ঠী দু’টির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১শ’ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর, eic@Banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান