৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১২:২৫ পিএম BDST banglanew24
18 Feb 2013   06:39:50 PM   Monday BdST
E-mail this

‘গণজাগরণে সংহতি না জানানো শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা হবে’


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরের গণআন্দোলনে সংহতি জানিয়ে যেসব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করেনি তাদের খুঁজে বের করে তালিকা তৈরি করবে সরকার।

সোমবার সচিবালয়ে নিজ দফতরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, “গণজাগরণে সংহতি জানিয়ে রোববার যারা পতাকা উত্তোলন করেনি, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হবে। আমরা তাদের চিহ্নিত করবো।”

জামায়াত জাতির বিরুদ্ধে হরতাল দিয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “প্রথমবারের মতো আমি দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের স্কুল-কলেজে আসার জন্য বলেছি। তাছাড়া হরতালে কোনো শিক্ষার্থীরই ক্ষতি হয়নি।”

‘‘শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম’’ বলেও যোগ করেন শিক্ষামন্ত্রী।

গণজাগরণে সাড়া দিয়ে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসায় ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “অধিকাংশ স্কুলে ৮০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।”

ভবিষ্যতে অন্য হরতালেও শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার আহ্বান জানানো হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “হরতালের ধরন বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ছাত্রশিবিরকে মূল ধারায় ফিরে আসতে আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “ছাত্রশিবিরের কর্মীরা আত্মঘাতী ও বিভ্রান্তির পথে যাচ্ছে।”

শিবির মূল ধারায় ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংহতি জানিয়ে রোববার দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান একসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে। একই সঙ্গে জাতীয় সঙ্গীতেও অংশ নেয় শিক্ষার্থীরা।

তবে অনেক প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করেনি বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএমএ/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান