১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:২২ এএম BDST banglanew24
13 Sep 2012   03:36:37 PM   Thursday BdST
E-mail this

বাসচাপা পড়ে ছাত্রীমৃত্যুর গুজবে সড়ক অবরোধ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস চাপা  পড়ে ছাত্রী মৃত্যুর গুজবে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এ ঘটনায় ঘাতক বাসটি আগুন ধরিয়ে দেয় স্থানীয় মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা। এ সময় তারা কয়েকটি গাড়িও ভাঙচুর করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থীছিলায় রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী চয়েস পরিবহন’র একটি বাস ওই ছাত্রীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় ছাত্রীকে হাসপাতালে নেয়ার পথে মারা যায় বলে গুজব ওঠে।

পরে এই খবরে মাদ্রাসার বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বাসটিতে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এতে সড়কের দু’পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনিস বাংলানিউজকে বলেন, গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বাংলানিউজকে বলেন, বাসের চাপা পড়ে ছাত্রী  নিহতের গুজবে মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় গাড়ি ভাঙচুর ও অবরোধ করে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।

আহত মাদ্রাসা ছাত্রী জেলার উম্মে হাবিবা উপজেলার পন্থীছিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ও সৈয়দপুর ইউনিয়নের কেদাখিল গ্রামের মোঃ ওসমানের মেয়ে।
 
বাংলাদেশ সময় : ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
এমবিএম/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান