৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:০৬ পিএম BDST banglanew24
21 Jun 2012   07:32:24 PM   Thursday BdST
E-mail this

মিগ-২১ নিয়ে জর্দানে পক্ষত্যাগী সিরীয় পাইলট


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিগ-২১ নিয়ে জর্দানে পক্ষত্যাগী সিরীয় পাইলট

ঢাকা: বৃহস্পতিবার পক্ষত্যাগী এক সিরীয় বিমান বাহিনী কর্মকর্তা মিগ-২১ জঙ্গিবিমান নিয়ে প্রতিবেশী জর্দানে অবতরণ করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। অবতরণের পরপরই তিনি জর্দানে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন বলে জর্দানের তথ্যমন্ত্রী সামিহ আল মায়তাহ সংবাদমাধ্যমকে জানান।

এদিকে ওই পাইলটের পক্ষত্যাগের কথা পরোক্ষভাবে স্বীকার করেছে সিরীয় কর্তৃপক্ষ। জর্দানের মাটিতে তাঁর অবতরণের অল্প সময় পরই সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, জর্দান-সিরিয়া সীমান্তে রুটিন উড্ডয়নের সময় কর্নেল হাসান মারি হামাদা নামের ওই পাইলটের সঙ্গে সংশ্লিষ্ট কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রাজধানী আম্মানের ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত কিং হোসেইন বিমান ঘাঁটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টায় স্বপক্ষত্যাগী ওই জঙ্গিবিমান পাইলট অবতরণ করেন। জর্দানের একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
 
সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তর পূর্বে অবস্থিত আল দুমাইর বিমান ঘাঁটি থেকে জঙ্গি বিমান নিয়ে উড্ডয়নের অল্প সময় পরই জর্দানের আকাশসীমায় প্রবেশ করেন ওই পাইলট।

পর্যবেক্ষরা জানিয়েছেন সিরিয়ায় গত ১৫ মাস আগে শুরু হওয়া বাশার বিরোধী গণ আন্দোলনের মধ্যে এটাই প্রথম কোন সিরীয় পাইলটের জঙ্গি বিমানসহ পক্ষত্যাগের ঘটনা।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান