ঢাকা: ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে গ্রামীণব্যাংক।
বৃহস্পতিবার গ্রামীণব্যাংকের বোর্ড সভায় এ কমিটি গঠন করা হয়।
সার্চ কমিটির চেয়ারম্যান করা হয়েছে ড. শামসুল বারীকে। অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাকী খলিল, এইচএসবিসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শিরীন শেখ মহিউদ্দিন, গ্রামীণব্যাংক পরিচালনা পরিষদের সদস্য তাহসিনা আক্তার ও ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এএম শাহ আলম সরোয়ার।
কমিটিকে চার মাসের মধ্যে তিন জনের একটি প্যানেলের নাম প্রস্তাব করতে বলা হয়েছে। গ্রামীণব্যাংকের এমডি নিয়োগের নতুন নীতিমালা অনুযায়ী সেসব নাম পরে বাংলাদেশ ব্যাংকের কাছে সুপারিশ করা হবে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
এসআর/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর