১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:১৪ এএম BDST banglanew24
10 Apr 2012   08:51:52 PM   Tuesday BdST
E-mail this

‘হামহাম’ দখলের পাঁয়তারা বিএসএফের!


ফেরদৌস আহমেদ, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘হামহাম’ দখলের পাঁয়তারা বিএসএফের!

মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা বিট দুর্গম পাহাড়ি এলাকায় নতুন আবিষ্কৃত জলপ্রপাত হামহাম।

ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী গহীন অরণ্যঘেঁষা এ জলপ্রপাতটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দখল করে নিয়েছে বলে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে।

মঙ্গলবার বাংলানিউজের পক্ষ থেকে এ বিষয়ে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগা করা হলে তারা নতুন আবিষ্কৃত ওই জলপ্রপাত বিএসএফ দখল করে নেওয়ার কথা অস্বীকার করে।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় চম্পারায় চা বাগানের একটি সূত্র জানায়, জলপ্রপাতটি দখলের পাঁয়তারা করছে বিএসএফ।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী মঙ্গলবার বাংলানিউজকে জানান, নতুন আবিষ্কৃত হামহাম জলপ্রপাতটি বর্তমানে বাংলাদেশ দেখাশুনা করছে।

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই জলপ্রপাত পর্যন্ত রাস্তা নির্মাণসহ সেখানে বিভিন্ন অবকাঠামো স্থাপনের জন্য অর্থ চেয়ে সরকারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

বিএসএফ কর্তৃক দখল হয়েছে বা দখলের পাঁয়তারা চলছে এমন অভিযোগ ইউএনও অস্বীকার করেন।

১৪ বিজিবি’র উপ-সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, জলপ্রপাতটি বর্তমানে বিজিবির নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত দখল বা দখলের কোনো ইঙ্গিত তাদের কাছে নেই বলেও জানান তিনি।

জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার এ জলপ্রপাতটি এতোদিন বনবাসী ও চা বাগান শ্রমিকদের দৃষ্টির ভেতরে লুকানো ছিল। সম্প্রতি কমলগঞ্জের সাংবাদিকরা জলপ্রপাতটি নিয়ে লেখালেখি শুরু করায় সেটি পর্যটক ও সরকারের দৃষ্টিতে আসে। এ এলাকায় পর্যটনের নতুন সম্ভাবনার হাতছানি দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, মাধবকুন্ড জলপ্রপাত থেকে কোনো অংশে কম নয় হামহাম। শুধু যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন হলে মাধবকুন্ডও হার মানবে এর কাছে- এমন দাবি স্থানীয়দের।

কমলগঞ্জ থেকে হামহাম জলপ্রপাতে যাওয়ার যাতায়াত ব্যবস্থা খুবই নাজুক। বর্তমানে চম্পারায় চা বাগানের কলাবন শ্রমিক বস্তি এলাকা পর্যন্ত হালকা যানবাহন ও মোটরসাইকেলে যাওয়া যায়। সেখান থেকে দীর্ঘ ৭ কিলোমিটার পাহাড়ি উঁচুনিচু পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে পৌঁছুতে হয় হামহাম জলপ্রপাত এলাকায়। এ পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা।

কলাবন থেকে হামহাম যাওয়ার সময় দুর্গম এলাকায় নজরে পড়ে আরও ছোট ছোট কয়েকটি ঝরনা। মূল হামহামের উল্টোদিকে আরও একটি আকর্ষণীয় জলপ্রপাত রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১২

প্রতিবেদন: ফেরদৌস আহমেদ
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান