৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:৩২ এএম BDST banglanew24
24 Jul 2011   06:28:23 PM   Sunday BdST
E-mail this

চিনি ও তেলের কোনো সংকট নেই, প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীরা


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চিনি ও তেলের কোনো সংকট নেই, প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীরা

ঢাকা : দেশে চিনি ও ভোজ্য তেলের কোনো সংকট নেই বলে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে এ কথা জানান।

রোজার মাসে চিনি ও ভোজ্য তেলের মূল্য নিয়ন্ত্রণ ও এসব পণ্যের সার্বিক অবস্থা জানতে চিনি ও  তেলের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে পাঁচটায় বৈঠক শুরু হয়ে প্রায় এক ঘন্টা চলে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে কথা দিয়েছেন চিনি ও তেলের সংকট থাকবে না।

দেশে চিনি ও ভোজ্য তেলের সংকট আছে কি না প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের কাছে তা জানতে চেয়েছেন।

এসময় ব্যবসায়ীরা চিনি ও তেলের সংকট নেই এবং আগামীতে এসব পণ্যের কোনো সংকট হবে না বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন।

ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে বলেছেন, সারা দেশে কোথাও চিনি ও তেলের সংকট নেই। ঢাকায় কিছুটা সমস্যা দেখা দিয়ে ছিলো সেটা চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতির কারণে। তবে সে সংকট কেটে গেছে।

এখন থেকে দেশের কোথাও চিনি ও তেলে সংকট থাকবে না এবং আগামীতে সংকট হবে না বলে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

আবুল কালাম আজাদ আরো বলেন, ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে বলেছেন, গত বছর আমরা আপনাকে কথা দিয়ে ছিলাম দাম বাড়বে না, বাড়েনি। এবারও কথা দিচ্ছি দাম বাড়বে না।

প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের বলেছেন, আমদানি করার পর যদি অতিরিক্ত হয় তাহলে আপনারা মনে করলে সরকারকে দিয়ে দিতে পারেন। সরকার সেটা নিয়ে নেবে।

এ ছাড়া ডিলাররা যে এলাকায় ডিলারশিপ পেয়েছেন সেই এলাকার চাহিদা মিটে গেলে উদ্বৃত্ত পণ্য অন্য এলাকায় সরবরাহ করতে পারবে। এ ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে বাণিজ্যমন্ত্রী লেঃ কর্ণেল (অব.) ফারুক খান, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মওলা, ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ৩০ জনের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।


বাংলাদেশ সময় ১৮০০ ঘন্টা, জুলাই ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান