জাতীয় শোক দিবস উপলক্ষে সুইডেন আওয়ামী যুবলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল গত রোববার অনুষ্ঠিত হয়।
সুইডেন আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক যুবায়দুল হক সবুজের পরিচালনায় সভায় বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে বক্তারা আলোচনা করেন। আলোচনায় অংশ নেন সুইডেন আওয়ামী লীগের সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সভাপতি ডা. ফরহাদ আলী খান, মহিউদ্দিন লিটন, আতাউর রহমান, মোহাম্মদ খালেদ, মোহাম্মদ রাজ্জাক প্রমুখ।
বঙ্গবন্ধু হত্যার বিচার হওয়ায় আলোচকরা স্বস্তি প্রকাশ করে সরকারকে অভিনন্দন জানান। আলোচনা সভায় যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করারও আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
এসএআর/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর