৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৯:৪০ পিএম BDST banglanew24
26 Jun 2012   09:06:49 PM   Tuesday BdST
E-mail this

সামরিক বাহিনীর গ্রেফতারি ক্ষমতা স্থগিত করলো মিশরের আদালত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সামরিক বাহিনীর গ্রেফতারি ক্ষমতা স্থগিত করলো মিশরের আদালত

ঢাকা: সামরিক বাহিনীর বেসামরিক নাগরিক গ্রেফতারের ক্ষমতাকে স্থগিত করেছে মিশরের একটি আদালত।
গত ১৩ জুন মিশরের বর্তমান ক্ষমতাসীন সুপ্রিম কাউন্সিল একটি ডিক্রি জারি করে সামরিক বাহিনীর বেসামরিক নাগরিক গ্রেফতারের ক্ষমতা পুনর্বহাল করে।

গণআন্দোলনে মিশরের স্বৈরশাসক হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর এই ক্ষমতাকে রহিত করা হয়। কিন্তু গত ১৩ জুন ডিক্রি জারি করে মিশরের ক্ষমতাসীন সামরিক পরিষদ এই আইনকে আবারও পুনর্বহাল করে ।

ডিক্রি জারির পরপরই মিশরের মানবাধিকার সংগঠনগুলো এই নির্দেশের বিরুদ্ধে আদালতে আপিল করে। আবেদন বিবেচনার পর অবশেষে আদালত এই ডিক্রি স্থগিত করার সিদ্ধান্ত  প্রদান করে। তবে সরকার আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে বলে জানা গেছে।

একই আদালত আরও দুটি বিতর্কিত আদেশের প্রেক্ষিতে করা আবেদনের শুনানি পেছানোর নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে একটি মিশরের নির্বাচিত পার্লামেন্ট বাতিলের ঘোষণা এবং অপরটি নতুন সাংবিধানিক পরিষদের সাংবিধানিক বৈধতা সংক্রান্ত।

উল্লেখ্য, ১৩ জুনের ওই ডিক্রি ঘোষণার পরপরই এর তীব্র নিন্দা জানায় মিশরের মানবাধিকার কর্মী এবং রাজনৈতিকরা। অনেকের আশঙ্কা, এর ধারাবাহিকতায় হয়তো মিশরে আবারও জরুরি আইন পুনর্বহাল করা হবে, যা দেশটিতে ব্যাপকভাবে অজনপ্রিয়।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান