৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১০:৩৮ পিএম BDST banglanew24
07 Aug 2012   10:10:23 PM   Tuesday BdST
E-mail this

ইউআইটিএস এর ৯ বছর পূর্তি উৎসব


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইউআইটিএস এর ৯ বছর পূর্তি উৎসব

ঢাকা: ১০ বছরে পা দিল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। এ উপলক্ষে আনন্দ র‌্যালি, আলোচনাসভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে বারিধারায় ইউআইটিএস এর মেইন ক্যাম্পাস সংলগ্ন প্রগতি সরণিতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি।

ইউআইটিএস এর উপ-উপাচার্য অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের নেতৃত্বে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ র‌্যালিতে অংশ নেন। শিক্ষার্থীরা মাথায় মুকুট আর বাহারি পোশাক পরে ব্যান্ড পার্টির মিউজিকের তালে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। ‘জ্বালাও মঙ্গল আলোক, তথ্য, প্রযুক্তি, গবেষণায় আমরা’ ইত্যাদি স্লোগান সম্বলিত ফেস্টুন শোভা পেয়েছে শিক্ষার্থীদের হাতে।

আনন্দ র‌্যালি শেষে ক্যাম্পাসেই মেইন গেটের সামনে উপ-উপাচার্য অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের তেমন প্রচলন নেই। ইউআইটিএস এ ধরণের উৎসবের যাত্রা শুরু করলো।”

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ফরিদ উদ্দিন, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) এএফএম খায়রুল বাসার, ড. আফজাল হোসেন, গোলাম কিবরিয়া প্রমুখ।

ইউআইটিএস এর কাকরাইল ক্যাম্পাসেও আনন্দ র‌্যালি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এমআইআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান