৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:৪৩ পিএম BDST banglanew24
05 Feb 2013   03:21:14 PM   Tuesday BdST
E-mail this

এফএ’র ১৫০ বছর পূর্তিতে মুখোমুখি ইংল্যান্ড-ব্রাজিল


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এফএ’র ১৫০ বছর পূর্তিতে মুখোমুখি ইংল্যান্ড-ব্রাজিল

ওয়েম্বলি: ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ১৫০ বছর পূর্তিতে ওয়েম্বলি স্টেডিয়ামে ৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। স্থানীয় সময় সাড়ে ৭টায় শুরু হবে খেলা।

ক্লাব ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক আদ্রিয়ান বেভিংটন বলেন,‘আমরা খুশি যে এফএ’র ১৫০ বছর উদযাপনে ওয়েম্বলির মাঠে নামবে ব্রাজিল। ২০১৩ আমাদের ফুটবল সংস্থার জন্য মাইলফলক। সেরা খেলোয়াড় ও সমর্থকদের নিয়ে অন্যতম সফল ফুটবল জাতি আমরা। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে ব্রাজিলের মতো দলের বিপক্ষে লড়াই দিয়ে বছর শুরু করা দারুণ।’

প্রীতি ম্যাচ হলেও বেশ উত্তেজনা ছড়াচ্ছে ব্রাজিল-ইংল্যান্ডের খেলা ঘিরে। ফরোয়ার্ড জার্মেইন ডিফো ও ড্যানিয়েল স্টুরিজ ইনজুরির কারণে দলে থাকতে পারছেন না। ওয়েন রুনির সঙ্গে আক্রমণভাগে জায়গা পেয়েছন থিও ওয়ালকট ও দানি ওয়েলব্যাক। চোটের কারণে বাদ পড়তে হচ্ছে মিশেল ক্যারিককেও। একাদশে জায়গা পেতে তাই দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে জ্যাক হুইলশেয়ারের। গত নভেম্বরে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে সুইডেনের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ইংল্যান্ডের জার্সি গায়ে শততম ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে অ্যাশলে কোলের।

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কাকা জাতীয় দলেও বঞ্চিত। লুই ফেলিপ স্কলারি ডেকেছেন লুই ফ্যাবিয়ানো ও রোনালদিনহোকে। কিউপিআর গোলরক্ষক জুলিয়াস সিজারও জায়গা পেয়েছেন স্কোয়াডে। আর চোটের কারণে বাদ পড়েছেন চেলসি ডিফেন্ডার ডেভিড লুইস।

ইংল্যান্ড দলের জন্য রুনি ও হুইলশেয়ারে ভরসা থাকলেও তাদের হুমকি হয়ে দেখা দিতে পারেন নেইমার। শেষ ছয়টি আন্তর্জাতিক ম্যাচে ৮ গোল রয়েছে এই উদীয়মান তারকার।

ইংল্যান্ড-ব্রাজিল লড়াই:

ব্রাজিলের সঙ্গে ২৩ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে ইংল্যান্ড। হেরেছে ১১ বার, আর ৯ ম্যাচে ড্র করেছে ইংলিশরা।

সেলেকাওদের বিপক্ষে টানা আট ম্যাচ হারের রেকর্ড রয়েছে লায়ন্সদের-শেষ জয়টি এসেছিল ১৯৯০ সালে ববি রবসনের অধীনে। গ্যারি লিনেকারের সৌজন্যে ওই ম্যাচ ১-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড।

ওয়েম্বলেতে শেষ ১০ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে ব্রাজিল।

দুই দলের সর্বশেষ লড়াইয়ে ২০০৯ সালে দোহাতে ১-০ গোলে জিতেছিল ব্রাজিল।

ইংল্যান্ড দল: হার্ট, জনসন, কাহিল, জাগিয়েলকা, কোল, হুইলশেয়ার, জেরার্ড, ওয়ালকট, ক্লেভারলে, মিলনার ও রুনি।

ব্রাজিল দল: সিজার, অ্যালভেস, মিরান্ডা, দান্তে, আদ্রিয়ানো, র‌্যামিরেস, ওস্কার, পলিনহো, লুকাস মোরা, রোনালদিনহো ও নেইমার।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ৫ ফেব্রুয়ারি ২০১৩
এফএইচএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান