৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৬:৪৬ এএম BDST banglanew24
30 Jun 2012   02:15:15 PM   Saturday BdST
E-mail this

শিরোপা স্পেন না ইতালির?


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিরোপা স্পেন না ইতালির?

কিয়েভ: প্রতিযোগিতার শুরু থেকে এপর্যন্ত হারের স্বাদ নেয়নি বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও ইতালি। সবাইকে পেছনে ফেলে অপরাজেয় দুই দল উঠেছে ফাইনালে। রোববার ইতালি না স্পেন উঠবে বিজয়মঞ্চে তা নির্ধারিত হবে ময়দানী লড়াইয়ে।

২০১০ সালের বিশ্বকাপের পর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ইতালি দলে প্রাণের সঞ্চার করেছেন কোচ সিজার প্রাণদেল্লি। তার রণকৌশলে ইউরো চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরমেন্স করছে পিরলোরা। শুরুতে আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তা থাকলেও সেমিফাইনালে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন মারিও বালোতেল্লি। তার জোড়া গোলে জার্মানদের বিদায় দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বালোতেল্লি ছাড়াও কাসানো, পিরলো ও দি নাতালরাও রয়েছেন দারুণ ফর্মে। সবকিছু মিলে প্রতিযোগিতায় জয় পেতে ফেভারিট স্পেন বাধা টপকাতে মরিয়া ইতালি। কিন্তু তাদের সহজে ছেড়ে দেবে না ছোট ছোট পাস ও আচমকা আক্রমণে পটু স্পেন।

সেস ফ্রাব্রিগাস, সার্জিও রামোস ও ইনিয়েস্তাদের নিয়ে গড়া স্পেনের কোচ তাই নির্ভার! তার অধীনে ২০১০ সালে বিশ্বকাপ জেতে ইকার কাসিয়াসরা। বড় মঞ্চে কিভাবে প্রতিপক্ষকে সামাল দিতে হয় বিষয়টি ভালোই জানা আছে তার।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান