 |
| ছবি :রাকেশ /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: পবিত্র শবে মেরাজ উপলক্ষে রোববার সকালে রাজধানীতে শোভযাত্রা করেছে ছুন্নী আন্দোলন- বাংলাদেশ।
সকাল ১১ টায় জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পল্টন মোড় হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে হাইককোর্টের মাজার গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার ছুন্নী সমাবেশে বক্তরা মেরাজের বিভিন্ন স্লোগান দেয়। শোভাযাত্রার নেতৃত্বে দেন মাওলানা শাহ আবু আরেফ সারতাজ।
শোভাযাত্রা থেকে শবে মেরাজ সরকারি ছুটির জন্য দাবি জানানো হয়।
সালাতু ছালাম খচিত শত শত রঙ্গিন পতাকা নিয়ে হাজার হাজার নারী পুরুষ এ শোভাযাত্রায় অংশ নেয়।
বাংলাদেশ সময় ১৩২৩ ঘণ্টা, জুন ২০১২
এনএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর