৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:১৭ পিএম BDST banglanew24
17 Aug 2012   03:11:04 PM   Friday BdST
E-mail this

অনুবাদ

এলভিস কস্টেলো এবং রিচার্ড হেল’র গান


অনুবাদ: হাসান জামিল রশিদ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এলভিস কস্টেলো এবং রিচার্ড হেল’র গান অনুবাদ

সস্তা পুরস্কার
এলভিস কস্টেলো

এমন রাত্রে নিজের শরীর এতোই পলকা লাগে
মনে হয় খুলে ভেঙে পড়ে যাবো গান ফুরোবার আগে।
ধসে পড়া দেহ ঝেঁটিয়ে বিদায় করে দিতে, জেনো, হবে
আমি যাই, গিয়ে পাপোশের সাথে পরিচিত হই তবে।
আরো এক রাত- যেই রাতে যথারীতি পলায়নপর
আমি বলি আরো একবার- ‘কি রে চৌকাঠ, কী খবর?’
আমাকে এতোটা গুরুত্ব তুমি দিলে বলো কোন ভাবে
জানো না, আমার ঠোঁটমুখ হতে শুধু ভণ্ডামো পাবে?
‘ছল, বল, কৌশল ছাড়া আর সম্বল কিছু নাই
মনে রেখো, গুণ গাই ততোদিন, নুন যতোদিন খাই।’

জুতোর ডগাতে চোখ রাখো আর হামবড়া ভাব ছাড়ো
তোমার এ পথ স্বার্থপরের- শুধু একদিকে গেছে।
বাতি নেভাচ্ছি- বলবার আজ কিছু বাকি নেই আরো
হারাবারও আর কিছু বাকি নেই, সবকিছু হারিয়েছে।

যদিও পারতে ‘ভালোবাসি’ এই শব্দটা, বিনা ক্লেশে,
বলতে, কিন্তু আমাকে বললে তুমি কি না সবশেষে-
‘ছল, বল আর কৌশল- শুধু সম্বল এই তিন
মনে রেখো গুণ গাই ততোদিন নুন খাই যতোদিন’

শূন্য প্রজন্ম
রিচার্ড হেল

জন্ম নেবার অনেক আগেই কানতেছিলাম ডাক ছেড়ে
জন্ম এখন দিস না আমায়- নাম হলে আর ভরসা নাই।
আয়নাতে চোখ রাখলে আজব খেল যদিও দেখতে পাই-
খাইতে বসি কিন্তু ঠিকই একলা পাতের ভাত বেড়ে।

সইতে নারি, ভাংতে নারি, ওপথ মোদের অগম্য
শূন্য মগজ, শূন্য খোয়াব, আমরা শূন্য প্রজন্ম।

তিনকোণা ফাঁক আলোয় ভরে, ডাক্তারে দেয গাল শুনি
সবার হাসির খোরাক সে আজ- কেউ তাহারে মানতো না।
ধাত্রী বাঁধে সায়ার দড়ি, নিজের প্রথম শ্বাস গুণি,
আর ডাক্তারে কয় কলার ধরে-‘আল্লাতালার শান্তনা’।

সইতে নারি, ভাংতে নারি, ওপথ মোদের অগম্য
শূন্য মগজ, শূন্য খোয়াব, আমরা শূন্য প্রজন্ম।

ওষ্ঠে টিভির পর্দা ধরি। টাকায় আঁটা ওজনস্তর,
ভাঙ্গছে সিঁড়ি, ঢালছে তারা নিচের পোড়ো ময়দানে
অনেক টাকা। খেই হারা মন তোর বাহুতে বশ মানে
চোখের পাতার তলায় পড়ে-‘পূরণ করো শুন্য ঘর’

সইতে নারি, ভাংতে নারি, ওপথ মোদের অগম্য
শূন্য মগজ, শূন্য খোয়াব, আমরা শূন্য প্রজন্ম।

এলভিস কস্টেলো: ইংরেজ গায়ক, গীতিকার। সত্তর দশকের পাঙ্ক, নিউ ওয়েভ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
রিচার্ড হেল: মার্কিন গায়ক, বাদক, গীতিকার, লেখক। যুক্ত ছিলেন পাঙ্ক আন্দোলনের সাথে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১২
সম্পাদনা: এম জে ফেরদৌস, নিউজরুম এডিটর mjferdous0@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান