১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ১২তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উত্সব। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে এ উৎসব চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
১৩ ডিসেম্বর বিকেল ৪টায় শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্সব উদ্বোধন করবেন।এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু।
এর পূর্বে গত ১০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্সব চেয়ারম্যান জনাব হাসনাত আব্দুল হাই, উত্সব ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, মানযারে হাসিন মুরাদ, ফোরাম সভাপতি চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, উত্সব পরিচালক এন. রাশেদ চৌধুরী, রবিন শামস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১,২০১২
এমকে