৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:৩৪ এএম BDST banglanew24
15 Aug 2012   01:02:16 PM   Wednesday BdST
E-mail this

৭ দিনের লম্বা ছুটির কবলে বেনাপোল বন্দর


বেনাপোল প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৭ দিনের লম্বা ছুটির কবলে বেনাপোল বন্দর

বেনাপোল: ৩ দিন বন্ধ যেতে না যেতেই বেনাপোল স্থলবন্দর বুধবার থেকে আবারও ৭ দিন বন্ধের কবলে পড়েছে।

১৫ আগস্ট বুধবার জাতীয় শোক দিবস ও বৃহস্পতিবার শবে কদরের সরকারি ছুটি এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ ঈদের ছুটি মিলিয়ে ৭ দিন বন্ধ থাকছে দেশের সবচেয়ে বড় এই স্থলবন্দরটি।

বেনাপোল ছাড়া দেশের অন্যান্য স্থলবন্দরও বন্ধ থাকবে বলে জানা গেছে।

২২ আগস্ট থেকে স্বাভাবিক নিয়মে বেনাপোল বন্দরের কার্যক্রম শুরু হবে।

এর আগে গত বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বেনাপোল বন্দরের কার্যক্রম এ ৩ দিন বন্ধ ছিল।  
 
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল আওয়াল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, লম্বা ছুটি পাওয়ায় বন্দর ও কাস্টমসের প্রায় সব কর্মকর্তা-কর্মচারী নিজ পরিবারের সঙ্গে ছুটি কাটাতে মঙ্গলবার সন্ধ্যায় দেশের বাড়ি চলে গেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান