৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:৫২ পিএম BDST banglanew24
10 Jul 2012   05:34:24 PM   Tuesday BdST
E-mail this

‘চীনের কোম্পানিকে কাজ দেওয়ার অনুরোধ জানিয়েছিল বিশ্বব্যাংক’


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘চীনের কোম্পানিকে কাজ দেওয়ার অনুরোধ জানিয়েছিল বিশ্বব্যাংক’

ঢাকা: বিশ্বব্যাংক একাধিকবার বাংলাদেশের কাছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিকে পদ্মাসেতুর কাজ পাইয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।

মঙ্গলবার বিকেলে দুদক কার্যালয়ে তার নিজ কক্ষে সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান।

দুদক চেয়ারম্যান বলেন, “বাংলাদেশের কাছে বিশ্বব্যাংক একাধিকবার অনুরোধ করেছে যে, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি যেন কাজ পায়। কিন্তু পদ্মাসেতুর মূল্যায়ন কমিটির বিচারে ওই কোম্পানিটি অযোগ্য বিবেচিত হয়।”

“চীনা কোম্পানিটি প্রতারণার আশ্রয় নিয়েছিলো” অভিযোগ তুলে তিনি বলেন,  “তারা নিউইয়র্কের একটি সেতুর ছবি দিয়ে দাবি করে ওই সেতু তারা করেছে। তাদের অভিজ্ঞতা আছে বলেও জানায়। কিন্তু তদন্ত কমিটি তাদের কাছে কাজের অভিজ্ঞতা চেয়ে পাঠালে তারা ভুয়া কাগজ দেখায়। তারা যে সেতুর ছবি পাঠিয়েছিল কমিটি প্রধান জামিলুর রেজা চৌধুরী তা দেখে নিশ্চিত করেছিলেন সেটা চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানির কাজ না।’’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১২

এডিএ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান