 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে উর্ধ্বমুখী প্রবণতা দিয়ে পার করেছে। গত সপ্তাহে ডিএসইর লেনদেন ও সাধারণ সূচক উভই বেড়েছে। কিন্তু কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
গত সপ্তাহের ৫ কার্যদিবসে ২৭৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১১৭টি, কমেছে ১৪১টির, অপরিবর্তিত ছিল ১৭টি এবং কোন লেনদেন হয়নি ৪টি কোম্পানির শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ৭৮টি, কেমেছ ১৮১টির, অপরিবর্তিত ছিল ১৬টি এবং কোন লেনদেন হয়নি ৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অন্যদিকে গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচকও বেড়েছে সামান্য। গত সপ্তাহের আগের সপ্তহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ৭৩৪ পয়েন্ট। গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সাধারণ সূচক ছিল ৪ হাজার ৭৩৪ পয়েন্ট।
সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭৬৯ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে সূচক বেড়েছে মাত্র ৩৫ পয়েন্ট। সপ্তাহের সর্বোচ্চ সূচক ছিল প্রথম কার্যদিবস রোববার ৪ হাজার ৮৫৫ পয়েন্ট এবং সর্বনিম্ন সূচক ছিল দ্বিতীয় কার্যদিবস বৃহস্পতিবার ৪ হাজার ৬৭৫ পয়েন্ট।
অন্যদিকে, গত সপ্তাহে ডিএসই’তে মোট লেনদেন বেড়েছে ৪৫ দশমিক ৮৮ শতাংশ। মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪০৭ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ১৯৭ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৬৫ কোটি ২ লাখ ৩৪ হাজার ৩৫৭ টাকা। সুতরাং গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ৪৫ দশমিক ৮৮ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে মোট ৫ কার্যদিবসের দৈনিক গড় লেনদেন বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ১৮১ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার ৮৩৯ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ১৯৩ কোটি ৪৬ হাজার ৮৭১ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ৪৫ দশমিক ৮৮ শতাংশ।
এছাড়া গত সপ্তাহে শেয়ারের ভলিয়ম লেনদেনের ভিত্তিতে ডিএসইতে লেনদেন বেড়েছে। ভলিয়ম লেনদেনের ভিত্তিতে লেনদেন বেড়েছে ৩৫ দশমিক ১৯ শতাংশ। গত সপ্তাহে মোট ২৭ কোটি ৫১ লাখ ৫১ হাজার ৪৫০ ভলিয়ম শেয়ার লেনদেন হয়েছে। তার আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২০ কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৩৬০ ভলিয়ম। সুতরাং গত সপ্তাহে ভলিয়ম লেনদেনের দৈনিক গড় দাঁড়ায় ৫ কোটি ৫০ লাখ ৩০ হাজার ২৯০ ভলিয়মে।
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হল- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি ২৩ দশমিক ৪৪ শতাংশ, জিএসপি ফিন্যান্স ৯ দশমিক ৩৫ শতাংশ, বরকতুল্লাহ ইলেকট্রো ডাইনামিক লি. ৯ দশমিক ০৫ শতাংশ, এইচআর টেক্সটাইল ৮ দশমিক ৪৯ শতাংশ, বিডি ফিন্যান্স ৮ দশমিক ৪৯ শতাংশ, ফাস ফিন্যান্স ৭ দশমিক ৮৯ শতাংশ, ফিনিক্স ফিন্যান্স ৭ শতাংশ ৫৩ শতাংশ, ডেসকো ৭ দশমিক ২০ শতাংশ, তিতাস গ্যাস ৭ দশমিক ১১ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিং ৬ দশমিক ৭৯ শতাংশ।
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হল, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭ দশমিক ৯৫ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানির ৬ দশমিক ২৮ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ৫ দশমিক ৮৪ শতাংশ, মেঘনা সিমেন্ট ৫ দশমিক ৬৮ শতাংশ, মেঘনা পেট ৫ দশমিক ৪৯ শতাংশ, ইউনাইটেড এয়ার ৫ দশমিক ১৫ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্স ৫ দশমিক ০৯ শতাংশ, তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ৫ দশমিক ০৫ শতাংশ, দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ৪ দশমিক ৮৮ শতাংশ এবং জেমিনি সি ফুড ৪ দশমিক ৭৭ শতাংশ।
সপ্তাহের ৫ কার্যদিবসে ২৩ দশমিক ৪৪ শতাংশ দাম বেড়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির শেয়ার শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে ৭ দশমিক ৯৫ শতাংশ দাম কমে দাম কমার শীর্ষে রয়েছে এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড কোম্পানির শেয়ার।
বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, জুন ০৮, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর