৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:১২ এএম BDST banglanew24
16 Feb 2013   05:44:24 PM   Saturday BdST
E-mail this

রাজিব হত্যা মামলার তদন্ত চলছে


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার রাজিব হত্যা মামলার তদন্ত চলছে বলে বাংলানিউজকে জানিয়েছেন পল্লবী থানার ওসি( ভারপ্রাপ্ত কর্মকর্তা) আব্দুল লতিফ।

তিনি বলেন, তদন্তের তথ্যানুসন্ধানে পুলিশের কয়েকটি বিশেষ টিম বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

এদিকে হত্যার ঘটনায় শুক্রবার রাত থেকে দুপুর পর্যন্ত ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগ ইতিমধ্যেই ৫ জনকে জিজ্ঞাসাদের জন্য ‍আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ। তবে তদন্তের স্বার্থে আটকৃতদের নাম প্রকাশ করেননি তিনি।

এদিকে খুনীদের ধরতে পল্লবী থানার পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দলও রাজধানী ছাড়াও রাজধানীর বাইরে অভিযান চালাচ্ছে।

ডিবি সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, হত্যাকারীদের ধরতে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে।

এর আগে শনিবার ভোরে রাজিবের বাবা নাজিমুদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, কে বা কারা পূর্বপরিকল্পিতভাবে রাজিবকে হত্যা করেছে। এছাড়া শুক্রবার বিকেল পাঁচটার দিকে চা খাওয়ার কথা বলে রাজিব বাসা থেকে বের হন, পরে রাত ৮টা-৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, পল্লবীর পলাশনগরের নিজ বাড়ির দেয়ালের পাশ থেকে শুক্রবার রাত ৯ টার দিকে রাজিবের লাশ উদ্ধার করে পুলিশ। রাজিবকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  

শাহবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা রাজীব সামহ্যোয়ারইন ব্লগে ‘থাবা বাবা’ নামে লিখতেন। ‘আমার ব্লগ’ নামের অন্য একটি ব্লগেও  লিখতেন তিনি। শাহবাগের চলমান আন্দোলন নিয়ে প্রথম থেকেই ব্লগে সক্রিয় ভূমিকা রাখছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এনএম/জেএস/ সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান