৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:০৩ পিএম BDST banglanew24
11 Aug 2012   04:52:26 PM   Saturday BdST
E-mail this

কলকাতায় যাচ্ছে দলছুট


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কলকাতায় যাচ্ছে দলছুট

প্রথমবারের মতো কলকাতায় একক কনসার্টে অংশ নিতে যাচ্ছে বাপ্পার ব্যান্ডদল ‘দলছুট’। ১৩ আগস্ট কলকাতার ‘আইসিসিআর’-এ এই কনসার্ট অনুষ্ঠিত হবে। ১২ আগস্ট কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে দলছুটের সদস্যরা।

দলছুট বাংলাদেশের একটি জনপ্রিয় রক ব্যান্ড। ১৯৯৬ সালের নভেম্বর মাসে জনপ্রিয় সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী (প্রয়াত) ও বাপ্পা মজুমদার এ ব্যান্ডদল গঠন করেন। স্টেজ ও টেলিভিশনে গান করার পাশাপাশি তাদের মোট ৫টি অ্যালবাম বাজারে আসে। অ্যালবামগুলো হলো-আহ! (১৯৯৭), হৃদয়পুর (২০০০), আকাশচুরি (২০০২), জোছনাবিহার (২০০৭) এবং এই আমন্ত্রন (২০১০)।
 
দলছুটের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাজি’, ‘সাদা ময়লা’, ‘গাড়ি চলে না’, ‘বায়োস্কপ’, ‘আমি তোমাকে বলে দেবো’, ‘জোছনাবিহার’, দিন বাড়ি যায়, ইত্যাদি।

কলকাতার কনসার্ট নিয়ে বাপ্পা বলেন, ‘আমরা প্রথমবারের মতো কলকাতার একটি ভালো কনসার্টে অংশ নিতে যাচ্ছি। সেখানে আমাদের দলের জনপ্রিয় গানগুলো করতে চাই।’

দলছুটের বর্তমান লাইনআপ: বাপ্পা মজুমদার (ভোকাল ও গিটার), রোজ (ড্রামার), বুলেট (কি বোর্ড), তানিম (বেস গিটার) এবং শাহান কাবন্ধ (ব্যান্ড ম্যানেজার)।.



বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান