গাজীপুর: শাহবাগ গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ব্লগার রাজীব হায়দার শোভন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাজীপুর জেলা কমিটি।
শনিবার সিপিবি গাজীপুর জেলা কমিটির সভাপতি জয়নাল খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই প্রতিবাদ জানান।
প্রতিবাদলিপিতে অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে চূড়ান্ত
শাস্তি নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের ব্লগার আহমেদ রাজীব হায়দার (৩৫) শুক্রবার ঢাকার পল্লবীর পলাশনগরের ভাড়া বাসা থেকে বের হয়ে শাহবাগ যাওয়ার পথে খুন হন। রাত ৯টায় তার লাশ উদ্ধার হয়।
রাজীবের বাবার নাম ডা. নাজিম উদ্দিন। মা নার্গিস হায়দার কাপাসিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর