১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:৫২ পিএম BDST banglanew24
02 May 2011   09:11:57 AM   Monday BdST
E-mail this

লাদেন নিহত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লাদেন নিহত

ওয়াশিংটন: আল কায়দা নেতা ওসামা বিন লাদেন মারা গেছেন। সোমবার মার্কিন কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর গণমাধ্যমে প্রচার করে। পরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিভিশন ভাষণে লাদেনের মৃত্যুর খবর ঘোষণা করেন।

বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৫ মিনিটে টেলিভিশনে ওবামা বলেন, লাদেন পাকিস্তানে মারা গেছে। রোববার তাকে হত্যার উদ্দেশ্যে মার্কিন বাহিনী পাকিস্তানে অভিযান চালায়। ওই অভিযানে লাদেনের মৃত্যু হয়েছে।

ওবামা বলেন, লাদেনের মৃত্যুর মধ্য দিয়ে ১১ সেপ্টেম্বরর হামলার বিচার পূর্ণ হলো।

মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেন, লাদেনের মৃত্যু হলেও আল কায়দা যুক্তরাষ্ট্রে হামলা অব্যাহত রাখবে।

হোয়াইট হাউসে আকস্মিক ভাষণে ওবামা বলেন, লাদেন গোটা বিশ্বে হত্যাযজ্ঞ চালিয়েছে। সে হাজার হাজর নিরাপরাধ নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করেছে।

লাদেনের মৃত্যুর খবর টেলিভিশনের খবরে প্রচারিত হওয়ার পর হাজার হাজার মার্কিনী গভীর রাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়। এসময় তারা উল্লাসে ফেটে পড়ে।

লাদেনের মৃত্যুর খবরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ‘লাদেনের মৃত্যু যুক্তরাষ্ট্রবাসীর বিজয়।’

এদিকে লাদেনের মৃত্যুর খবর প্রচারের পর পররাষ্ট্র দপ্তর সারা বিশ্বে মার্কিন দূতাবাসগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এছাড়া সারা বিশ্বের মার্কিন নাগরিকদের চলাচলের ওপরও সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা লাদেনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন।

বার্তা সংস্থা সিএনএন একটি সূত্রের উল্লেখ করে জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন গোয়েন্দারা অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করেছে।

বাংলাদেশ সময়: ১০২৩ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান