৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৪:৪৫ পিএম BDST banglanew24
25 Jul 2012   04:51:20 PM   Wednesday BdST
E-mail this

অতঃপর পলাশকে অবাঞ্ছিত করলেন খোদ বিমান চেয়ারম্যান


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অতঃপর পলাশকে অবাঞ্ছিত করলেন খোদ বিমান চেয়ারম্যান

ঢাকা: অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বলাকা ভবন ও সংশ্লিষ্ট এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো পলাশ কে। বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্কের জের ধরে বিমানে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে কাজ ও ফায়দা বাগিয়ে নেওয়াই ছিলো এই পলাশের কাজ। তবে তিনি বিমানের কেউ নন।

সূত্র জানিয়েছেন, জামালউদ্দিন নিজেই পলাশকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিমানে।

হজ যাত্রী পরিবহনে বিতর্কিত লিজিং কোম্পানি কাবো’র উড়োজাহাজ ভাড়া তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন জামাল উদ্দিনের পারিবারিক ঘনিষ্ঠ পলাশ।

তবে নিজেকে সে কারো কাছে চেয়ারম্যানের ভাতিজা, কারো কাছে চেয়ারম্যানের ছেলে জোবায়েরের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে থাকেন। বিমানের পদোন্নতি, বদলি, শাস্তি, কেনাকাটাসহ উড়োজাহাজ লিজ সবক্ষেত্রেই চলতো পলাশের হস্তক্ষেপ।  

বিমানবালা নূরজাহানের স্বামী পলাশের বিমানে আবির্ভাব ২০০৯ সালে। ওই সময় কাবো’র উড়োজাহাজ লিজ কিংবা ভাড়া নিয়েই বিমানে তার যাতায়াত শুরু।

এবারের হজের জন্য নাইজেরিয়া ভিত্তিক বিতর্কিত কাবো এয়ারলাইন্সের উড়োজাহাজ ভাড়া নেওয়ার কাজে আবারও তৎপর ছিলেন পলাশ।

উল্লেখ্য, পলাশের এই অবৈধ তৎপরতা নিয়ে বাংলানিউজে একাধিক খবর প্রকাশিত হয়।

বাংলাদেশ সময় ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান