৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১:৩১ এএম BDST banglanew24
21 Dec 2012   07:40:22 PM   Friday BdST
E-mail this

চট্টগ্রামে সরকারি স্কুলে অভিন্ন প্রশ্নে ভর্তিযুদ্ধ শনিবার শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে সরকারি স্কুলে অভিন্ন প্রশ্নে ভর্তিযুদ্ধ শনিবার শুরু

চট্টগ্রাম: শনিবার পঞ্চম শ্রেণির পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীর নয়টি সরকারি বিদ্যালয়ে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে।  

সকাল ১০টায় এসব বিদ্যালয়ে একযোগে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর ষষ্ঠ এবং অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে এবছর ৯ম শ্রেণিতে পরীক্ষা নেয়া হবে না। জেএসসি ও জেডেসির ফলাফলের মেধাক্রম অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছে সরকারি বিদ্যালযে ভর্তি কমিটির সমন্বয়ক চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও উন্নয়ন) সাইদুর রহমান।

ভর্তি কমিটির সদস্য সচিব ও নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা বেগম বাংলানিউজকে জানান, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নয়টি বিদ্যালয়ে শনিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা নেয়া হবে। ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।

নগরীর নয় সরকারি বিদ্যালয় হলো- চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়,  বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়,
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এবং সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

গত ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হয়। ৫ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত পূরণকৃত ফরম জমা নেয় সংশ্লিষ্ট বিদ্যালয়।

এ বছর বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হবে। এরমধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০ এবং গণিত বিষয়ে ৪০  নম্বরের পরীক্ষা হবে।

পরীক্ষা কমিটি সুত্রে জানা গেছে, চট্টগ্রামের সরকারি স্কুলগুলোতে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে মোট দু‘হাজার ৭৩২টি আসন রয়েছে। এরমধ্যে পঞ্চম শ্রেণিতে এক হাজার ৯০০, ষষ্ঠ শ্রেণি ৭১২ এবং অষ্টম শ্রেণিতে ১২০টি। এছাড়া নবম শ্রেণিতে ৩শ’ ৯৭ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

বাংলাদেশ সময়: ১৯ ৪০ ঘণ্টা, ডিসেম্বর ২১ ২০১২
এমবিএম/টিসি

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান