৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ১০:২৯ পিএম BDST banglanew24
14 Oct 2012   08:00:41 PM   Sunday BdST
E-mail this

রাজন নন্দীর দুটি কবিতা

সাম্প্রদায়িক এক ভূত আমাদের মনের ভেতরে


রাজন নন্দী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাম্প্রদায়িক এক ভূত আমাদের মনের ভেতরে রাজন নন্দীর দুটি কবিতা

সাম্প্রদায়িক এক ভূত আমাদের মনের ভেতরে

সাম্প্রদায়িক এক ভূত মনের ভেতরে,
আমাদেরই সাথে বাঁচে, বাড়ে; হয় হৃষ্টপুষ্ট।
মন্দিরে গিয়ে ঘণ্টা বাজায়।
মসজিদে গিয়ে সিজদা করে।
চার্চে, মঠে, বিহারে, বিহারে আমাদেরই সাথে হয় ধ্যানস্থ।
কেউ কেউ অনায়াসে ঝেড়ে ফেলে দিতে পারে ভূতটারে,
তবে দূর্বলেরা তার তাঁবেদার হয়।
ধর্ম নয়;
তবু ধর্মেরও অধিক সে মুগ্ধ করে মানব হৃদয়।

থার্ড রাইখের ক্রোধ ভস্ম করে অযুত আদম।
অযোধ্যায় ধুলো হয়ে উড়ে যায় বাবরি মসজিদ।
গুজরাটে জ্যান্ত পুড়ে মানুষ - ধর্মের নামে!
হিংসায় পুড়ে যায় অহিংস বুদ্ধ, রামু আর পটিয়াতে।
যেখানেই ভুতেরা উদ্দাম শ্লোগানে শ্লোগানে,
মানবতা পুড়ে যায় অপমানে, সবখানে।
কেউ কেউ তবু ঝেড়ে ফেলে দিতে পারে ভূতটারে,
তবে দূর্বলেরা তার তাঁবেদার হয়।
ধর্ম নয়;
তবু ধর্মেরও অধিক মুগ্ধ করে সে মানব হৃদয়।

যদি আমরা এই ভূতের কাছে হই নত।
যদি আমরা রুখে না দাঁড়াই,
যদি ভাই বলে বুক না বাড়াই;
তবে আসছে সময় আমাদের ক্ষমা করবে না।
ক্ষমা করবে না।    
ক্ষমা করবে না কোনদিন।    
    
কেউ জানবে না

যদি কেউ তার মনের ভেতরে,
মনের গহীনে যদি কারও হয় ছন্দ পতন।
সাগরের উপকূলে কত ঢেউ।
আকাশের অগণন তারা থেকে
দু এ’কটা খসে গেলে, কেউ
কবে তার রেখেছে হিসেব!
 
তবে তুমি আর আমি,
আমাদের মন জানি।
সেইখানে ডুব দেই যখন তখন।
ঔ যে যারে বলে গোপন,
মনের গভীর গহীনে, আমরা সকলে
সেই গোপনীয়তাকেই ভালবাসি।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান