৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:২৯ পিএম BDST banglanew24
18 Feb 2013   03:46:26 PM   Monday BdST
E-mail this

শহীদ ড. জোহাকে নিয়ে প্রামাণ্যচিত্রের ডিভিডির প্রকাশনা উৎসব


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শহীদ ড. জোহাকে নিয়ে প্রামাণ্যচিত্রের ডিভিডির প্রকাশনা উৎসব

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ ড. শামসুজ্জোহার আত্মত্যাগ ও তৎকালীন জাতীয় রাজনীতিতে তার প্রভাবকে উপজীব্য করে সাজ্জাদ বকুল ও দেশ টিভির যৌথ প্রযোজনায় নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘দাবানল: শহীদ ড. শামসুজ্জোহা ও আমাদের স্বাধীনতা’-এর ডিভিডি প্রকাশিত হতে যাচ্ছে।

লেজার ভিশন থেকে প্রকাশিতব্য এ ডিভিডির মোড়ক উন্মোচন, আলোচনা ও প্রদর্শনীসহ  প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে। রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর আয়োজন করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাজ্জাদ বকুলের গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এ প্রামাণ্যচিত্রটির ডিভিডির প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযুষ বন্দ্যোপাধ্যয়, ড. জোহার ঘনিষ্ঠ ছাত্র ও রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূরুল ইসলাম ঠাণ্ডু এবং চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।

অনুষ্ঠানে শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ড. জোহার বোন অধ্যাপিকা আখতার জাহান আনার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. জোহার সহকারী প্রক্টর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর ড. আবদুল খালেক।

১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাকিস্তানি সেনাদের গুলি ও বেয়নেটের আঘাতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা।

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান