 |
| ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
গণজাগরণ চত্বর থেকে: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে শনিবার শাহবাগের গণজাগরণ চত্বরে যে গণজারণ হয়েছে তা পৃথিবীর কোথাও হয়নি বলে মন্তব্য করেছেন অভিনেতা এটিএম শামসুজ্জামান।
শনিবার শাহবাগ গণজাগরণ মঞ্চে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আজ তরুণরা প্রমাণ করেছে যে তারা যা করতে পারে তা আমাদের দেশের রাজনীতিবিদরাও পারেন নাই। তাই আমি মনে করি, তরুণরাই এদেশ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার একমাত্র হাতিয়ার।
এটিএম শামসুজ্জামান বলেন, “এ গণজাগরণে তরুণরা দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামে, ইউনিয়ন থেকে ইউনিয়নে ছড়িয়ে দিয়েছে। তাদের প্রতি আমার হাজার সালাম।”
তিনি বলেন, “তরুণদের এ আন্দোলন দেখে আমি ঘরে বসে থাকতে পারিনি। আমি অসুস্থ, তারপরও আমি সংহতি প্রকাশ করতে এখানে এসেছি। আপনারা যদি আমাকে আপনাদের একজন মনে করেন তবে আমার জীবন ধন্য হবে।”
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর /জেডএম