১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:৩৮ এএম BDST banglanew24
28 May 2012   02:52:26 PM   Monday BdST
E-mail this

সংলাপ নিয়ে খালেদার সঙ্গে একমত এলিস্টেয়ার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সংলাপ নিয়ে খালেদার সঙ্গে একমত এলিস্টেয়ার
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তত্ত্বাবধায়ক ইস্যুতে সংলাপে বসার ব্যাপারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একমত হলেন বাংলাদেশ সফররত ব্রিটিশ পার্লামেন্টারিয়ান এলিস্টেয়ার বার্ট।

সোমবার দুপুরে খালেদা জিয়ার গুলশানের বাসায় ৪০ মিনিটের বৈঠকে তারা এ বিষয়ে একমত হন।

দুপুর একটার পর খালেদা জিয়ার বাসায় যান কনজারভেটিভ পার্টির এই এমপি।

এ সময় বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য কি করা যায় তা খালেদা জিয়ার কাছে জানতে চান তিনি।

জবাবে খালেদা জিয়া বলেন, ‘দেশের মানুষের দাবি তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচন। এজন্য আমরা সরকারের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত। নির্দলীয় সরকারের নাম কি হবে তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা চাই জনগণের কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন।’

খালেদার সঙ্গে একমত প্রকাশ করে এলিস্টেয়ার বলেন, ‘আশা করি বর্তমান পরিস্থিতির সমাধান আসবে। দেশ আরো খারাপ দিকে যাবে না।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘ইলিয়াসকে নিয়ে ব্রিটেনেও বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। গুম-হত্যা বন্ধে যতো দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া যায় ততোই মঙ্গল।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় থাকাকালে দু’দেশের সম্পর্ক ভালো ছিলো। আগামীতে আরো ভালো হবে।’

‘যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের কারণে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো ভালো হচ্ছে’ বলেও মন্তব্য করেন এলিস্টেয়ার।

এছাড়া দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আরো কিছু বিষয় নিয়েও কথা বলেন তারা।

বৈঠক শেষে বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী আলাপচারিতার খুঁটিনাটি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

তিনি জানান, ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী এলিস্টেয়ারের সঙ্গে ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের কর্মকর্তারা। আর তিনি ছাড়াও খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মে ২৮, ২০১২
এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান