ঢাকা: রাজধানীর শাহবাগে নবজাগরণ চত্বরে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছে ফিনল্যান্ডের অলটো বিশ্ববিদ্যাললেয় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
রোববার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে এক সমাবেশ আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দৃষ্টি পারভেজ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
সমাবেশে শিক্ষার্থীরা জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি করেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এর পরপরই বিকেল থেকে কাদের মোল্লার ফাঁসির দাবিতে গণআন্দোলন শুরু হয় রাজধানীর শাহবাগে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১,২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/আরআর