৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:২১ এএম BDST banglanew24
10 Jul 2012   07:01:52 PM   Tuesday BdST
E-mail this

সামিট পূর্বাঞ্চল পাওয়ারের আইপিও আবেদন স্থগিত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সামিট পূর্বাঞ্চল পাওয়ার লি. কোম্পানির আইপিও আবেদন আপাতত স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

এর আগে ২৪ এপ্রিল এ কোম্পানিকে আইপিও’র মাধ্যমে বাজার থেকে টাকা উত্তোলনের প্রস্তাব অনুমোদন করেছিল এসইসি।

মঙ্গলবার এসইসি’র ৪৩৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসইসি’র নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, কোম্পানিটি বাজারে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৩৫ কোটি টাকা উত্তোলন করবে। ১০ টাকা অবিহিত মূল্যের এ শেয়ারের প্রিমিয়াম ধরা হয়েছে ৩৫ টাকা। অর্থাৎ প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ধার্য করা হয়েছে ৪৫ টাকা।

কোম্পানিটি বাজার থেকে যে টাকা উত্তোলন করবে তার প্রিফারেন্স শেয়ারের আংশিক রিডেমপশন করবে। অর্থাৎ ১২৯ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৩৪৪ টাকা রিডেমপশন করবে।

সামিট পূর্বাঞ্চল পাওয়ার লি. কোম্পানির আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল প্রাইম ফিন্যান্স ক্যাপিটল ম্যানেজমেন্ট লি.।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান