গত বছর ঈদে প্রকাশ হয়েছে কণার তৃতীয় একক অ্যালবাম `সিম্পলি কণা`। ইতিমধ্যে এ অ্যালবামে থাকা বেশকিছু গানের মিউজিক ভিডিও প্রচার হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। তবে এবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অ্যালবামের মিউজিক ভিডিও তৈরি করেছেন কণা।
আর এ ঈদেই তিনি এটি প্রকাশ করছেন। তবে এখন পর্যন্ত এর নাম চূড়ান্ত হয়নি।
এ প্রসঙ্গে কণা বাংলানিউজকে জানান, `বাংলাদেশ, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন স্থানে আমার গানগুলোর দৃশ্য ধারণ হচ্ছে।`
অ্যালবামে গানের সংখ্যা ১০টি ।তিনটি দ্বৈত ও সাতটি একক কণ্ঠের গান। রয়েছে নজরুলসংগীতও। এর গান লিখেছেন শাহান কাবন্ধ।
দ্বৈত কণ্ঠের গানে কণার সহশিল্পীরা হলেন বাপ্পা মজুমদার, শ্রীলঙ্কার আইরাজ উইরারাথনে ও মার্কি। অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ আল মুক্তাদির ও শ্রীলঙ্কার আইরাজ উইরারাথনে।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘন্টা, সেপ্টেম্বর ৩০,২০১২
এমকে