৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:৫৮ পিএম BDST banglanew24
03 Feb 2013   08:29:21 AM   Sunday BdST
E-mail this

এসএসসি ও সমমানের পরীক্ষা রোববার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এসএসসি ও সমমানের পরীক্ষা রোববার

ঢাকা: রোববার সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

আজ অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা বোর্ড এবং একটি কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে অংশ নিচ্ছে ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন পরীক্ষার্থী।। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। পরীক্ষায় প্রতিবন্ধীরা নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বেশি পাবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যে জানানো হয়েছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া মোট পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৬৮ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৬ লাখ ৩৪ হাজার ৯৩৫ জন ছাত্রী। এবার পরিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় এক লাখ ১৬ হাজার ৪৬৫ জন কম।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৭৩টি। সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এসএসসিতে ৯ লাখ ৮৯ হাজার, দাখিল পরীক্ষায় ২ লাখ ২৫ হাজার ও ভোকেশনাল পরীক্ষায় ৮৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষা চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত ও উচ্চতর গণিত ছাড়া এবার অন্যান্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপোলি, দোহা, আবুধাবি, দুবাই ও বাহরাইনেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯৩, যা গত বছরের চেয়ে কিছুটা বেড়েছে।

সকাল ১০টায় রাজধানীর আজিমপুর সরকারি গার্লস হাইস্কুলে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৮২০; ফেব্রুয়ারি ০৩, ২০১৩
এমএন/সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান