৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:৫৭ এএম BDST banglanew24
21 Jun 2012   04:43:46 PM   Thursday BdST
E-mail this

দাম বাড়ার শীর্ষে জিবিবি পাওয়ার লি.


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ার লি. কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ বৃদ্ধি পায়।

বৃহস্পতিবার পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার শীর্ষ অবস্থানে ছিল জিবিবি পাওয়ার ও দ্বিতীয় অবস্থানে আছে মুন্নু স্টাফলার কোম্পানির শেয়ারের দাম। উল্লেখ্য, গত বুধবারই জিবিবি পাওয়ার কোম্পানি প্রথম লেনদেন শুরু হয়।

এদিন জিবিবি পাওয়ার কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৩৭ দশমিক ৭ টাকা এবং সর্বনিম্ন ৩৪ দশমিক ৩ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৩৪ দশমিক ৩ টাকা। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১২ সালে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ২০০টিতে।

বৃহস্পতিবার এ কোম্পানির বাজার মুলধন দাঁড়ায় ১৭৪ কোটি ৯৩ লাখ টাকা, অনুমোদিত মুলধন ৮০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন এক হাজার ৫১ কোটি টাকা।

বাজারে এ কোম্পানির মোট ৫ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯৯০টি শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫০ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৮৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৬ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, এ কোম্পানিটি বাজারে ২ কোটি ৫ লাখ শেয়ার ছেড়ে মোট ৮২ কোটি টাকা সংগ্রহ করে। আইপিওর মাধ্যমে বিক্রির জন্য কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ৩০ টাকা প্রিমিয়ামসহ মোট ৪০ টাকা গ্রহণ  করে।

সর্বশেষ ২০১০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী, জিবিবি পাওয়ার কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮৩ পয়সা,   শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ২২ টাকা ৫২ পয়সা।

অন্যদিকে, বৃহস্পতিবার দাম বাড়ার দ্বিতীয় শীর্ষে থাকা মুন্নু স্টাফলারস কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১৭০ টাকা এবং সর্বনিম্ন ১৭০ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসের এ কোম্পানির শেয়ারের দাম ছিল ১৫৮ দশমিক ১ টাকা। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১২ টাকা।

বৃহস্পতিবার দাম বাড়ার ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে- জিবিবি পাওয়ার ৯ দশমিক ০৩ শতাংশ, মুন্নু স্টাফলারস ৭ দশমিক ৫২ শতাংশ, আইসিবি ফার্স্ট এনবিআর ৭ দশমিক ৪৯ শতাংশ, ইউনাইটেড এয়ার ৭ দশমিক ২৫ শতাংশ, এআইবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪ দশমিক ৭৬ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যাল ৪ দশমিক ৩৬ শতাংশ, সাফকো স্পিনিং ৩  দশমিক ২০ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ৩ দশমিক ০৮ শতাংশ, এএমসিএল প্রাণ ২ দশমিক ৯৭ শতাংশ এবং ম্যাকসন স্পিনিং ২ দশমিক ৬৮ শতাংশ দাম বেড়েছে।

লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছ- এলআর গ্লোবাল ফার্স্ট, জিবিবি পাওয়ার, মার্কেন্টাইল ইন্সুরেন্স, এনসিসি ব্যাংক, ন্যাশনাল টি, প্রগতি লাইফ ইন্সুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, পিএফ ফার্স্ট, ওয়ান ব্যাংক এবং ওসমানিয়া গ্লাস।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ২১, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান