দেশের একমাত্র ব্যতিক্রমী সেলিব্রিটি শো ‘মিডিয়া গসিপে’র এবারের বিষয় এ সময়ের গান।
আর এতে অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ অডিও প্রকাশক সমিতির সভাপতি নাজমুল হক ভুঁইয়া খালিদ ও বর্তমান সময়ের কণ্ঠশিল্পী তৌসিফ।
এবারের আলোচনার বিষয়বস্তু সিনিয়র শিল্পিদের অ্যালবাম প্রকাশ করা হয় না, নতুন শিল্পীদের নিজেদের টাকায় অ্যালবাম বের করতে হয়, শিল্পী- প্রকাশকের মধ্যে কেন সমঝোতা নেই, জেমসের সাথে প্রকাশকের বিরোধকে জের ধরে কেন ব্যান্ড অ্যালবাম মুক্তি বন্ধ করে দেয়া হলো ইত্যাদি নানা প্রসঙ্গ নিয়ে একাধিক অভিযোগ ও অভিযোগ খণ্ডন।
এর বাইরে নিয়মিত নিউজ ফ্ল্যাশ, হলিউড বলিউড গসিপসহ অ্যন্যান্য বিষয়ও থাকছে।
তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় রবিবার রাত ১০টা ১০ মিনেটে একুশে টেলিভিশনে প্রচারিত হবে ‘মিডিয়া গসিপ’ অনুষ্ঠানটি। আর প্রযোজনা করেছেন ইসরাফিল শাহিন।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর