৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:৫২ পিএম BDST banglanew24
06 Oct 2012   04:56:36 PM   Saturday BdST
E-mail this

মজনু শাহ্-এর ভাষান্তর

আন্তোনিও পোর্কিয়ার কয়েকটি ‘স্বর’


মূল: আন্তোনিও পোর্কিয়া, ভাষান্তর: মজনু শাহ্‌
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আন্তোনিও পোর্কিয়ার কয়েকটি ‘স্বর’ মজনু শাহ্-এর ভাষান্তর

আন্তোনিও পোর্কিয়ার (Antonio Porchia) জন্ম ইতালির কালাব্রিয়ায়, ১৮৮৫ সালে। অল্প বয়সে আর্হেন্তিনায় (আর্জেন্টিনায়)  চলে যান। আর সেখানেই কাটে তাঁর বাকি জীবন। মৃত্যুও সেখানেই, ১৯৬৮তে। বুয়েনোস আইরেসের বন্দরে কেরানির কাজ, তারপর ছাপাখানায় কিছুদিন। ``voce``  (স্বর) তাঁর একমাত্র গ্রন্থ। তাঁর লেখাগুলোকে এফোরিজম্‌স বলাই শ্রেয়। এসব একেবারে অভিজ্ঞতার নির্যাস থেকে উৎসারিত পঙ্‌ক্তিমালা;  আবার তথাকথিত জ্ঞানের জিনিসও নয় এ, অন্যকিছু। পোর্কিয়ার লেখা সবটুকুই স্প্যানিশ ভাষায়। এখানে যে-সামান্য কয়েকটি `ভোসে` অনুবাদের চেষ্টা করা গেল, তা ইতালিয়ানো (ইতালীয় ভাষা) থেকে :

১.
nulla, quando non si fa, è il rumore, quando è successo, è il silenzio.
কোনো জিনিস, যতক্ষণ না তা সব হয়, তা কোলাহল, সব হলেই, সে নীরবতা।

২.
tutti i racconti di amore e di fantasmi, ma mai visti
প্রেমের সঙ্গে ভূতের মিল আছে, সবাই এদের কথা গল্প করে, কিন্তু কেউ কখনো দেখে নি

৩.
a volte, penso, ho bisogno di dolore, perché è molto grande
কখনো কখনো দুঃখকে এত বিরাট ঠেকে যে, ভয় করে ভাবতে, একদিন তার দরকার হতে পারে আমার

৪.
che non è completamente dolore, non è amore.
যা সম্পূর্ণরূপে দুঃখ নয়, তা প্রেম নয়।

৫.
Situato su qualche lontana nebulosa faccio ciò che faccio, affinché l`universale equilibrio di cui sono parte non perda l`equilibrio.
নীহারিকাপুঞ্জের থেকে মহাদূরত্বে বসে কী যে করছি আমি, যাতে বিশ্বজগৎ না হারায় সাম্য, যে-সাম্যের আমিও এক অংশ।

৬.
Sono venuto a un pass da tutto.E qui rimango, lontano da tutto,un passo di distanza.
আমি সবকিছুর এক হাত ব্যবধানে পৌঁছে গেছি, রয়েছি সেখানেই, সবকিছু থেকে দূরে, এক হাতের ব্যবধানে।

৭.
un cuore grande si riempie con molto poco
একটি বিশাল হৃদয়, খুব ছোট্ট কিছুতে তৃপ্ত হয়।

৮.
chi fa un paradiso del suo pane, della sua fame fa un inferno.
রুটি নিয়ে যে স্বর্গ রচনা করে, সে ক্ষুধার নরকে ভোগে।

৯.
Ciò che ti ho dato, lo so. Ciò che hai ricevuto, non lo so.
তোমায় কী দিয়েছি, আমি জানি। তুমি কী নিয়েছো, জানি না।

১০.
Ti amo come sei, ma non dirmi come sei.
তুমি যেমন, তেমনই তোমায় ভালোবাসি, তুমি কখনো বলতে যেও না, তুমি কেমন।

১১.
Nel mio silenzio manca solo la mia voce.
আমার নীরবতায় কিছুরই অভাব নাই, কেবল অনুপস্থিত আমার স্বর।
১২.
Nulla è proprio niente. E `anche la nostra prigione.
কিছু না পুরোপুরিই যে কিছু না, তা না, এ আমাদের কারাগারও।

১৩.
Prima di andare per la mia strada era la mia strada.
আমার পথ পেরোনোর আগে আমি নিজেই ছিলাম সেই পথ।

বাংলাদেশ সময় : ১৬২২ ঘণ্টা, ০৬ অক্টোবর ২০১২
সম্পাদনা : তানিম কবির, tanimkabir@gmail.com; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর  jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান