গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার নাকাসিনি গ্রামে সৎ ছেলের কোদালের আঘাতে খুন হয়েছেন রাজিয়া খাতুন (৫২)। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, নাকাসিনি গ্রামের আবদুল আজিজ দুটি বিয়ে করেন। জায়গা-জমি নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকতো।
শনিবার সকালে রাজিয়া বেগম প্রতিবেশির বাড়িতে যাচ্ছিলেন। এ সময় হানিফ মিয়া কোদাল দিয়ে রাজিয়াকে কয়েকটি কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘন্টা, ১৪ এপ্রিল ২০১২
প্রতিবেদন: একেএম রিপন আনসারী
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর