পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের গুলালের ডাঙ্গা এলাকায় মঙ্গলবার রাতে সাকোয়া নদীতে ডুবে মফিজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তার বাড়ি উপজেলার রামপুর ইউনিয়নের শিঙ্গিমারী কাজীপাড়া গ্রামে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মমিন বাংলানিউজকে জানান, মফিজ উদ্দিন একজন দিনমজুর। মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি লক্ষ্মণপুর গ্রাম থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সাকোয়া নদী পার হওয়ার সময় পানিতে ডুবে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর