খুলনা: খুলনার দিঘলিয়া থানা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক অলিয়ার রহমানকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়ার পদ্মাগ্রামে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
খুলনার পুলিশ সুপার তানভীর আহমেদ বাংলানিউজকে জানান, বিএনপি নেতা অলিয়ার রহমান পদ্মাগ্রামের স্থানীয় ঈদগাহে নামাজ পড়ে নিজ বাড়ি পদ্মাগ্রামে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর