৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:০৯ এএম BDST banglanew24
17 Feb 2013   03:15:20 PM   Sunday BdST
E-mail this

সোমবার যোগ দিচ্ছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে সোমবার কাজে যোগ দিচ্ছেন অধ্যাপক অঞ্জন ঘোষ।

ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসেবে তিনি কাজ শুরু করতে যাচ্ছেন। এর আগে তিনি যুক্ত ছিলেন ধীরুভাই অম্বানি ন্যাশনাল ইনিস্টিটিউটের সঙ্গে। এছাড়া তিনি কানপুর ইন্ডিয়ান ইনিস্টিটিউট অব টেকনোলজিতেও (আইআইটি) কর্মরত ছিলেন। প্রযুক্তিবিদ হিসেবে গোটা দেশে অধ্যাপক ঘোষের সুনাম রয়েছে।

গত ডিসেম্বর মাসে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় তাকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। ২০০৭ সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়। এর প্রথম উপাচার্য হন অধ্যাপক অরুণোদয় সাহা। দ্বিতীয় উপাচার্য হিসেবে যোগ দিচ্ছেন অঞ্জন ঘোষ।

দীর্ঘদিন ধরে এ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া চলছিল। অঞ্জন ঘোষের নিযুক্তির মধ্য দিয়ে তা সমাপ্ত হল।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান