৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:১৫ পিএম BDST banglanew24
09 Jul 2012   02:58:01 PM   Monday BdST
E-mail this

আনোয়ারা ও রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবি মাহবুবের


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আনোয়ারা ও রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবি মাহবুবের

ঢাকা: অবিলম্বে আনোয়ারা ও রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র্র নির্মাণ প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

তিনি বলেছেন, “এ প্রকল্প দু’টি পরিবেশের চরম ক্ষতি করবে। এজন্য এর নির্মাণ থেকে দ্রুত সরে আসা দরকার।”

সোমবার রাজধানীর বিয়াম মিলনায়তনে সাপ্তাহিক কাগজ আয়োজিত ‘বিদ্যুৎ ও জ্বালানি : আমরা কোথায় দাঁড়িয়ে আছি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

জেনারেল মাহবুব বলেন, “জ্বালানি পরিস্থিতি নিয়ে আমরা সুপ্ত আগ্নেয়গিরির মুখে অবস্থান করছি। অন্যভাবে বলতে গেলে ৭ দশমিক ৫ রিকটার স্কেলের ভুমিকম্পের কেন্দ্রে অবস্থান করছি।”

তিনি বলেন, “জ্বালানি মন্ত্রণালয় বড় একটা দুর্নীতির ক্ষেত্রে পরিণত হয়েছে। এর সমালোচনার কেন্দ্রে রয়েছে একজন ব্যক্তি। কিন্তু কেন গোটা দেশকে জিম্মি করে একজনকে রক্ষা করতে হবে সরকারকে।”

জনমত উপেক্ষা করে যোগাযোগ মন্ত্রীর মত জ্বালানি মন্ত্রণালয়ের একজনকে বাঁচানোর পক্ষে সরকার অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন মাহবুব।

তিনি বলেন, “বিদ্যুৎ খাতে ইনডেমনিটি আইন করায় মানুষের মনের মাঝে প্রশ্ন সৃষ্টি হয়েছে। সত্যিকার অর্থেই এর মধ্যে অনেক প্রশ্ন আছে। কিন্তু আজ পর্যন্ত ইনডেমনিটি জারি করে কাউকে রক্ষা করা যায় নি।”

কুইক রেন্টাল সর্ম্পকে তিনি বলেন, “এটি থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যাওয়া যায় তত মঙ্গল।”

বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এর সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির হায়াত খান, ঢাকা চেম্বার অব কর্মাস ইন্ড্রাস্ট্রি’র (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহিম, ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটির অধ্যাপক এ আরাফাত, অর্থনীতিবিদ ড. আহসান মনসুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
ইএস/এমইউএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান