৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:৪৮ পিএম BDST banglanew24
23 Jul 2012   10:50:11 PM   Monday BdST
E-mail this

টাকা না দিলে অপারেশন হবে না: হসপিটাল কর্তৃপক্ষ (ভিডিও)


আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টাকা না দিলে অপারেশন হবে না: হসপিটাল কর্তৃপক্ষ (ভিডিও)

ঢাকা: ১০ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিওতে উঠে এসেছে সদ্য প্রয়াত কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের অদেখা অপ্রকাশিত অনেক দিক। উঠে এসেছে অনেক নির্মম সত্য ঘটনা। হুমায়ূন আহমেদের মৃত্যুর কিছু দিন আগে আমেরিকায় এক ঘরোয়া বৈঠকে হুমায়ূন আহমেদ ও তার স্বজনদের কথোপকথনের ভিডিওচিত্রটি মোবাইল ফোনে ধারণ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী আসিফ ইকবাল।

ভিডিওচিত্রে দেখা দেখা যায়, ঘরোয়া পরিবেশে হুমায়ূন আহমেদ ও তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন এবং কয়েকজন স্বজনসহ বিভিন্ন বিষয়ে আলাপ করছেন।

একপর্যায়ে হুমায়ূন আহমেদ বলেন, ``আমাদের দেশে এমন কিছু সাধারণ মানুষ আছে যারা অসাধরণ গান করতে পারে।``

একপর্যায়ে গিয়াস উদ্দিনের প্রসঙ্গ আসে। যিনি ``মরণ সঙ্গীত`` মরিলে কান্দিস না আমার দায় গানটি লিখেছেন। এ গানটি হুমায়ূন আহমেদের অসাধারণ প্রিয় গান। (চলে যায় বসন্তের দিন বইয়ে হুমায়ূন আহমেদ এ গান সম্পর্কে লিখেছেন-(“আমার একটি খুব প্রিয় গান আছে, গিয়াসউদ্দিন সাহেবের লেখা ‘মরণ সঙ্গীত’—‘মরিলে কান্দিস না আমার দায়।’

প্রায়ই ভাবি আমি মারা গেছি, শবদেহ বিছানায় পড়ে আছে, একজন কেউ গভীর আবেগে গাইছে—‘মরিলে কান্দিস না আমার দায়।’”)

কাঁদলেন হুমায়ূন আহমেদ
আমেরিকায় ঘরোয়া এক আলোচনায় এ ভিডিওচিত্রে দেখা যায় এক পর্যায়ে দরদ ভরা কণ্ঠে শাওন গাইছে-``মরিলে কান্দিস না আমার দায় /রে যাদু ধন ……/মরিলে কান্দিস না আমার দায়
মরিলে কান্দিস না আমার দায়।``

শাওন যখন আবেগভরা কণ্ঠে গানের পরের লাইন-বুক বান্ধিয়া কাছে বইসা গোছল করাইবা
/কান্দনের বদলে মুখে কলমা পড়িবা/রে যাদু ধন …../……মরিলে কান্দিস না আমার দায়!``

শাওনের কণ্ঠে এ লাইনগুলো শোনার পর আবেগে আপ্লুত হুমায়‍ূন। চোখের কোণে নন্দিত এ লেখকের জল জমাট বাঁধে। একপর্যায়ে চশমা খুলে চোখ মুছতে থাকেন হুমায়ূন আহমেদ।

ব্যক্তিগত জীবনে হুমায়ূন আহমেদের সারল্য জীবন, আবেগ উঠে আসে এ ভিডিওচিত্রে। মৃত্যু যে তার সমাগত তা হয়তো কালজয়ী কথাসাহিত্যিক ও নির্মাতা বুঝতে পেরেছেন। গানটি শোনার সঙ্গে তাই হুমায়ূনের চোখে নেমেছিল শ্রাবণের ধারা।

টাকার জন্য অপারেশনে বিলম্ব হয় হুমায়ূনের!
সম্প্রতি মুঠোফোনে ধারণ করা এ ভিডিওচিত্রে আরও দেখা যায়, হুমায়ূন আহমেদ বলছেন, ``আমার অপারেশন বাবদ ১ কোটি টাকা খরচ হয়। টাকার জন্য ট্রিটমেন্ট করতে চায়নি চিকিৎসকরা।`` অপারেশন থিয়েটারে টাকার জন্য ডাক্তাররা অপারেশন করতে অপারগতা প্রকাশ করেন বলেও জানান তিনি।

ভিডিওচিত্রে দেখা  যায় হুমায়ূনের কথার সূত্র ধরে তখন শাওন বলছেন, ``১ কোটি নয় তার বেশি টাকা অপারেশন বাবদ গেছে। হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার দিই। টাকার জন্য তারা অপারেশন থিয়েটারে তাকে (হুমায়ূন আহমেদকে) ঢুকিয়ে বলে অপারেশন শুরু করবে না। আমিতো তখন হাউমাউ করে কাঁদছি। আমি তাদেরকে (হাসপাতাল কর্তৃপক্ষকে) বলেছি, আমি কথা দিচ্ছি আপনাদের কাল টাকা দিয়ে দিবো...

এমন অনেক অজানা অধ্যায় ভিডিওচিত্রতে। বাংলানিউজের পাঠকদের জন্য ভিডিওচিত্রটি এখানে দেওয়া হলো....

বাংলাদেশ সময়: ২২০০ ঘন্টা, জুলাই ২৩, ২০১২
এডিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান